| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরাজগঞ্জে কলেজছাত্র শাকিল হত্যা: মূল আসামি রাকিব গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ১৩:০৫:২৩:অপরাহ্ন  |  ৮৯১৭ বার পঠিত
সিরাজগঞ্জে কলেজছাত্র শাকিল হত্যা: মূল আসামি রাকিব গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে কলেজছাত্র শাকিল হত্যার ঘটনায় প্রধান আসামি রাকিব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্যও উদঘাটনের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১ জুন) সকালে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান হাফিজ।

তিনি বলেন, পূর্ব শত্রুতা এবং মোটরসাইকেল দ্রুতগতিতে চালানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই ঈদুল আজহার দিন সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা এলাকায় কলেজছাত্র শাকিলকে হত্যা করা হয়।

ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে কক্সবাজার থেকে প্রধান আসামি রাকিব হোসেনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪