| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ১৩:৫৪:০০:অপরাহ্ন  |  ৮৮৩১ বার পঠিত
মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি: দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা' এই প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেনের নেতৃত্বে র‍্যালিটি প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় ।

র‍্যালি শেষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে প্রতিদিন দুধ পানের অভ্যাস করা জরুরি। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টির চাহিদা মেটাতে দুধের কোনো বিকল্প নেই। সরকার খামারিদের ভাগ্য উন্নয়নে এবং দুগ্ধ উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।

এসময় জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডঃ রেজাউল করিম, মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ হারিছুল আবিদ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান শাওন, গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফুল ইসলাম, মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ সৈয়দ ছাকিবুল ইসলামসহ প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪