উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী লাঠি বারি খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের নাদা গ্রামের খেলার মাঠে জনতা সংঘ এর আয়োজন করেন।
রিপন আহমেদের সভাপতিত্বে এবং সেরাজুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহীন মাহমুদ এবং মোস্তাফিজুর রহমান সবুজ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খেলায় লাঠিয়ালরা মনোমুগ্ধকর ও শৈল্পিক ক্রীড়া প্রদর্শন করেন। স্থানীয় কয়েকটি গ্রামের কয়েক হাজার উৎসুক মানুষ খেলা দেখে মুগ্ধ হন।
রিপোর্টার্স২৪/ঝুম