স্টাফ রিপোর্টার : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন চার্জ ডি’অ্যাফেয়ার্স (সিডিএ) সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (২২ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, সকাল ১০টায় ঢাকাস্থ আমেরিকা রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন চার্জ ডি’অ্যাফেয়ার্স (সিডিএ) গুলশানে চেয়ারপারসন অফিসে আসেন। তারপর তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/আরএইচ