| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠক

নির্বাচন ও দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে: আমীর খসরু

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৫ ইং | ০৯:৫৫:০৯:পূর্বাহ্ন  |  ১৬৬২১৬০ বার পঠিত
নির্বাচন ও দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে: আমীর খসরু
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে মোটামুটি একটা জায়গায় এসেছে, এটা স্বস্তির ব্যাপার। সবাই জানে, ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে আমরা যাচ্ছি, সেটার জন্য নির্বাচনের মোটামুটি দিনক্ষণের সিদ্ধান্তে সবার মধ্যে স্বস্তি এসেছে।

রোববার (২২ জুন) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স (সিডিএ) ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স(সিডিএ) ট্রেসি অ্যান জ্যাকবসন।

এদিন সকাল ১০টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

আমীর খসরু বলেন, যুক্তরাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত উনি এসেছিলেন উনার টিম নিয়ে সেখানে স্বাভাবিকভাবে দুই দেশের মধ্যে সম্পর্কের বিষয়গুলো আলোচনা হয়েছে। একটা বড় ট্যারিফ আমেরিকানরা বাংলাদেশের ওপর দিয়েছে সেটার ওপর দীর্ঘ আলোচনা হয়েছে।

তিনি বলেন, ট্যারিফের ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আমাদের মতামত জানতে চাওয়া হয়েছে। আমরা এই ব্যাপারে সরকারের সাথে আলোচনা করে একটা সমাধান বের করা দরকার বলে মনে করি। কারণ বাংলাদেশের পণ্যের ট্যারিফ যদি উচ্চ মূল্য বাড়িয়ে দেয়া হয় তাহলে আমাদের গার্মেন্ট রপ্তানি চরম ক্ষতিগ্রস্ত হবে।

এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে কিভাবে আরও বিনিয়োগ বাড়ানো যায় সেন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আমীর খসরু বলেন, স্বাভাবিকভাবে আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে। নির্বাচনের বিষয় এবং বিএনপির প্রস্তুতিসহ আমাদের মতামত জানতে চাওয়া হয়েছে। আমরা সে বিষয়ে তাদের জানিয়েছি। লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রশংসা করেছেন। সেই মিটিংয়ে গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে। ওই মিটিংয়ের ফলে দেশের মধ্যে বড় ধরনের স্বস্তি এসেছে এবং নির্বাচনমুখী হয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪