| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন জমা দিলো এনসিপি

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৫ ইং | ১০:৪০:০২:পূর্বাহ্ন  |  ১৭৮২১৪২ বার পঠিত
নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন জমা দিলো এনসিপি
ছবির ক্যাপশন: নির্বাচন কমিশনে নিবন্ধন আবেদন জমা দিচ্ছেন এনসিপি নেতারা

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দেওয়ার শেষ দিন ২২ জুন (রোববার)। শেষ দিনেই ইসিতে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপির হয়ে আবেদন জমা দিতে রোববার নির্বাচন কমিশনে আসেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীসহ দলের অসংখ্য নেতাকর্মী।

ইসিতে নিবন্ধনের জন্য কোনো দলের কেন্দ্রীয় কমিটিসহ সক্রিয় কেন্দ্রীয় অফিস থাকা, অনূর্ধ্ব এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় জেলা অফিস এবং অন্যূন ১০০টি উপজেলা বা ক্ষেত্রবিশেষে মেট্রোপলিটন থানায় অফিস (যার প্রতিটিতে সদস্য হিসেবে ন্যূনতম ২০০ ভোটার তালিকাভুক্ত হতে হবে) থাকার শর্ত পূরণ করতে হয়। পাশাপাশি দলের গঠনতন্ত্রে কিছু বিষয় উল্লেখ থাকতে হয়।

১ জুন ঢাকা মহানগর উত্তরে সমন্বয় কমিটি গঠনের মধ্য দিয়ে জেলা-উপজেলা পর্যায়ে এনসিপির কমিটি গঠন শুরু হয়। বুধবার পর্যন্ত দেশের ৩৩টি জেলা ও ১২৭টি উপজেলায় সমন্বয় কমিটি করেছে এনসিপি। এই কমিটিগুলোর মাধ্যমে পরে জেলা-উপজেলা পর্যায়ে দলটির আহ্বায়ক কমিটি গঠিত হবে।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪