| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে আড়িয়াল খাঁ নদে যৌথ অভিযানে ৬ ড্রেজার জব্দ, আটক ৩

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৫ ইং | ১০:৪১:৫১:পূর্বাহ্ন  |  ১৭৭৫৪৩৪ বার পঠিত
ফরিদপুরে আড়িয়াল খাঁ নদে যৌথ অভিযানে ৬ ড্রেজার জব্দ, আটক ৩
ছবির ক্যাপশন: ফরিদপুরে আড়িয়াল খাঁ নদে যৌথ অভিযানে ৬ ড্রেজার জব্দ, আটক ৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গা ও সদরপুর উপজেলাধীন আড়িয়াল খাঁ নদীতে ১৫ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে এক যৌথ অভিযান পরিচালিত হয়। স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, আরিয়াল খাঁ নদীতে বহুদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলন (ড্রেজিং) চলছে।

গতকাল (২১ জুন) রাত সাড়ে ১১টা থেকে রোববার (২২ জুন) সকাল ৬টা পর্যন্ত সেনাবাহিনী, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে নৌপথে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৬টি অবৈধ ড্রেজার জব্দ করা হয় এবং ৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনার ফলে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং নদী রক্ষায় সরকারের সক্রিয় ভূমিকার প্রতিফলন ঘটেছে।

সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ বালু উত্তোলনের তথ্য প্রাপ্তির সাথে সাথেই সেনাবাহিনী অভিযান পরিচালনা করতে প্রস্তুত আছে। সকল অবৈধ বালু ব্যবসায়ী ও ড্রেজার পরিচালনাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য জন সাধারনকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪