| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৫ ইং | ১১:০৪:২০:পূর্বাহ্ন  |  ১৭৮১১৮১ বার পঠিত
সাবেক ভূমিমন্ত্রী  সাইফুজ্জামান চৌধুরীর  তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (২২ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

নিষেধাজ্ঞা দেওয়া সাইফুজ্জামানের সন্তানরা হলেন- জেবা জামান, তানায়েম জামান চৌধুরী ও সাদাকাত জামান।

দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান এ আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে টাওফোর্স গঠন করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরীর স্বার্থ সংশ্লিষ্ট (সন্তান) ব্যক্তিরা দেশত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

আওয়ামী লীগ সরকার পতনের পর সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের নামে থাকা সব ধরনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ২০১৩ সালের উপ-নির্বাচনে চট্টগ্রাম-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামান বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এরপর ২০১৪ সালের দশক জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১৩ আসন থেকে আবার নির্বাচিত হন। ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত তিনি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১৩ আসন থেকে নির্বাচিত হন। পরে তিনি ২০১৯ সালের ৭ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১৩ আসন থেকে আবার নির্বাচিত হন। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর অনেকের মতো তিনিও দেশ থেকে পালিয়ে যান। যুক্তরাজ্যে তার বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে।


রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪