| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৬ ইং | ১৯:৩৩:৫৬:অপরাহ্ন  |  ১০২৩ বার পঠিত
বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল শুরু হওয়ার আগেই ভেস্তে দিয়েছে ছাত্রদলের এক নেতা। ঢাকা কলেজ ছাত্রদল নেতা রেজাউর রহমান ভুট্টোর হুংকারে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বেনাপোল পৌর গেট এলাকায় জুম্মার নামাজের আগ মুহূর্তে ১৫/২০ জন যুবক হাতে ছাত্রলীগের ব্যানার নিয়ে মিছিল শুরু করে। এমন সময় ছাত্রদল নেতা রেজাউর রহমান ভুট্টো সেখানে হাজির হন। তার ডাকাডাকিতে ছাত্রলীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এ বিষয়ে যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী বলেন, যশোরের বিভিন্ন উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ নানা কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ছাত্রদল সজাগ রয়েছে। যেখানেই এমন ঘটনা দেখা যাবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে তিনি পাড়া-মহল্লায় ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় তল্লাশি চালায়। এ সময় সন্দেহজনক হওয়ায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অভিযান অব্যাহত রয়েছে। 

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪