| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি এখন আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসীরুদ্দীন পাটোয়ারী

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৬ ইং | ২১:০০:০৫:অপরাহ্ন  |  ৯১৭ বার পঠিত
বিএনপি এখন আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসীরুদ্দীন পাটোয়ারী

চাঁদপুর প্রতিনিধি: বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র মুখ্য সংগঠক সারজিস আলম। একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, একটি নির্বাচিত সরকারের যত ধরনের প্রতারণা আমরা দেখলাম, এর আগে কোনো নির্বাচিত সরকার চার মাসে এত প্রতারণা করতে পারে—এ কথা বাংলাদেশের মানুষ কল্পনাও করেনি।

তিনি আরও বলেন, “বিএনপির ৩১ দফার প্রথম দফা সংবিধান সংস্কার পরিষদ। তারা বলেছে, এই পরিষদের মাধ্যমে জনগণের চাওয়া-পাওয়া অনুযায়ী সংবিধান তৈরি করবে। না হয় সংবিধান সংস্কারের কথা মিথ্যা, অন্যথায় ৩১ দফা তার চেয়েও বড় মিথ্যা।”

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “১-২ দিন আগে সরকার আমাদের খুনিদের সঙ্গে আঁতাত করে আইভী রহমানকে মুক্তি দিয়েছে। বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।”

এর আগে মতলব উত্তরের ইমাম ময়দান নুরিয়া মাদরাসায় জুমার নামাজ আদায় শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির সাংগঠনিক সম্পাদক মু. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম এবং জেলার আহ্বায়ক মাহবুব আলম।

মতলব উত্তর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুগ্ম আহ্বায়ক ইমাদুল ইসলাম।

অনুষ্ঠান ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪