| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক এমপি শামীম ওসমানের প্লট-জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৫ ইং | ১২:২৩:৪৭:অপরাহ্ন  |  ১৭৭৭৪৪৯ বার পঠিত
সাবেক এমপি শামীম ওসমানের প্লট-জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পূর্বাচলে একটি প্লট ও উত্তরায় ৯ কাঠা জমি ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া শামীম ওসমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ২৯ টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ জুন) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি শামীম ওসমান পলাতক অবস্থায় স্থাবর সম্পদ বিক্রয় ও ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন এবং স্থানান্তর করার পরিকল্পনা করছেন। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে উক্ত সম্পত্তি দুর্নীতি দমন কমিশন বিধিমালা ও  মানিলন্ডারিং আইন মোতাবেক ক্রোক এবং অবরুদ্ধকরণ করা প্রয়োজন।

এমতাবস্থায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি  শামীম ওসমানের নামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক এবং অবরুদ্ধকরণের আদেশ দানের জন্য বিনীত প্রার্থনা করছি।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪