| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৫:৫২:৩০:অপরাহ্ন  |  ৩৮০ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকাসহ নার্গিস আক্তার (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

শুক্রবার দিবাগত রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চন্ডিপুর মৌলভীপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ওই নারীর সঙ্গে দুই বছরের কন্যাসন্তান ছিল।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সোয়া ১০টার দিকে চন্ডিপুর মৌলভীপাড়া গ্রামের বাসিন্দা ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম পেছনের গেট দিয়ে পালিয়ে গেলেও তাঁর স্ত্রী নার্গিস আক্তারকে বাড়ির উঠান থেকে আটক করা হয়।

পরে স্থানীয় লোকজন ও নারী পুলিশের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে নার্গিস আক্তারের কাছ থেকে ৩০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় হাজার টাকা।

এ ঘটনায় শনিবার (৬ জুন) ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় পলাতক স্বামী জাহাঙ্গীর আলমকেও আসামি করা হয়েছে। আজ দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাকিন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই দম্পতি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে এলাকায় নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। 

মামলার তদন্তের স্বার্থে এবং সুষ্ঠু বিচারের জন্য আসামিকে আদালতে প্রেরণ করে জেলহাজতে আটক রাখার আবেদন করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪