| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৬:৩৩:২২:অপরাহ্ন  |  ৪১৩ বার পঠিত
লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার বাসু বাজার এলাকায় পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিমু আক্তার (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের বাসু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসু বাজার এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে শিমু আক্তার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শামীম আফজাল বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় শিমু আক্তারকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

নিহত শিমু আক্তার সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হাসন্দি গ্রামের খায়রুল ইসলামের মেয়ে এবং একই এলাকার কাঠমিস্ত্রি শরীফের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪