| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৫৬

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৫ ইং | ১২:৫৪:১৪:অপরাহ্ন  |  ১৭৮০৮৭৩ বার পঠিত
সারাদেশে বিশেষ অভিযানে  গ্রেপ্তার  ১৬৫৬
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৩৯ জন।

রোববার (২২ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৩৯ জন। এ নিয়ে মোট গ্রেপ্তার করা হয়েছে ১৬৫৬ জনকে।

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে, এলজি ২টি, ৭.৬৫ আরএনডি বিদেশি পিস্তল ১ টি, বিদেশি পিস্তলের কার্তুজ ২ রাউন্ড, কাঠের বাটযুক্ত লোহার তৈরি কাঁটা বন্দুক ১টি, ১২ বোর এর শর্টগানের কার্তুজ ৪টি, দেশীয় তৈরি পাইপগান ১ টি, বিদেশি পিস্তল ১টি, চায়না গুলি ৫ রাউন্ড, ম্যাগজিন ১টি, গুলি ১ রাউন্ড, চাপাতি ৭টি, ছুড়ি ১টি, হাসুয়া ২টি, বারমিজ চাকু ১টি, কুড়াল ১টি।

বিশেষ এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪