| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে কুখ্যাত ডাকাত আজিম ও তার দুই সহযোগী আটক

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৯:২০:৪৪:অপরাহ্ন  |  ৮০৫ বার পঠিত
লক্ষ্মীপুরে কুখ্যাত ডাকাত আজিম ও তার দুই সহযোগী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লক্ষ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম ও তার দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৬ জুন) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, লক্ষ্মীপুরের রামগতি থানাধীন জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন রামগতি কর্তৃক গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে কুখ্যাত ডাকাত আজিম ব্যাপারী ও তার দুই সহযোগীকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে ১টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও নগদ ৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাত মো. আজিম ব্যাপারী (৩২), মো. বশির (৪০) ও রাব্বী (১৬) তিনজনই লক্ষ্মীপুরের রামগতি থানার বাসিন্দা।

উল্লেখ্য, এর আগে কুখ্যাত ডাকাত আজিমকে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর কোস্ট গার্ড কর্তৃক অস্ত্রসহ আটক করা হয়েছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে মর্মে জানা যায়। 

‎উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪