| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় নিজ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ২০:৪০:৫২:অপরাহ্ন  |  ১০৬৪ বার পঠিত
দাগনভূঞায় নিজ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা পৌর শহরে নিজ বসতঘর থেকে ইমরান আহমেদ রিফাত (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ করিমপুর এলাকার ইউনুস ডাক্তার বাড়ির নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে রিফাত নিখোঁজ ছিলেন। এ সময় তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরে তার ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

নিহত রিফাত ওই এলাকার আতিক উল্লাহর ছেলে।

নিহতের বড় ভাই ইফতেখারুল আলম রিয়াদ বলেন, “গত তিন দিন ধরে আমার ভাই নিখোঁজ ছিল। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। পরে ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেওয়া হয়।”

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪