| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ডেঙ্গু ঠেকাতে মাঠে নামলেন নগর প্রশাসক

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ২১:৩৮:১৭:অপরাহ্ন  |  ৬৪৯ বার পঠিত
বগুড়ায় ডেঙ্গু ঠেকাতে মাঠে নামলেন নগর প্রশাসক

বগুড়া প্রতিনিধি: ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিকল্পিত পদক্ষেপ নিয়েছে বগুড়া সিটি কর্পোরেশন। জনসচেতনতা বাড়াতে র‌্যালি করে মশার বিস্তার রোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নগরবাসীর সম্মিলিত উদ্যোগ বাস্তবায়নে মাঠে নেমেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সহ সভাপতি এম আর ইসলাম স্বাধীন। 

শনিবার (৬ জুন) সকালে শহরের সাতমাথা এলাকায় নগর পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন করা হয়। সচেতনতামূলক একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সাতমাথা থেকে শুরু হয়ে কাঠালতলা, নবাববাড়ি ও জলেশ্বরীতলা এলাকা প্রদক্ষিণ করে নগর ভবনে গিয়ে র‍্যালি শেষ হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে নগর প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শহরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ফুলের টব, ড্রাম, বালতি ও পরিত্যক্ত টায়ারে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বাড়ির ছাদ ও কার্নিশে কোথাও পানি জমছে কি না, নিয়মিত খেয়াল রাখার পরামর্শ দেন। তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে অন্তত একবার ঘরসহ আশপাশের পরিবেশ পরিষ্কার করতে হবে। মশার প্রজননস্থল ধ্বংসে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। 

শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, সিটি কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ নগরীর বাসিন্দারা কর্মসূচিতে অংশ নেন। র‍্যালির উদ্দেশ্য ছিল, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ এবং মশার বিস্তার প্রতিরোধে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। 

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪