| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে দক্ষিণ জেলা যুবদলের আনন্দ মিছিল

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ২২:০৪:০৮:অপরাহ্ন  |  ৫৪৪ বার পঠিত
ময়মনসিংহে দক্ষিণ জেলা যুবদলের আনন্দ মিছিল

ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর ১টায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু। আনন্দ মিছিলের উদ্বোধন করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবির মামুন।

মিছিলটি নগরীর টাউন হল মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনাপাড় মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

এ সময় অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা এবং নির্যাতন-নিপীড়নের শিকার নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্প্রতি যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করেছে। ঘোষিত কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে রেজাউল কবীর (পল), প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. কামরুজ্জামান জুয়েল দায়িত্ব পেয়েছেন। নতুন কমিটিতে ২৯ জন সহ-সভাপতি, ২৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২৪ জন সহ-সাধারণ সম্পাদক, ১২ জন সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪