| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেয়েকে উত্যক্তের জেরে বাবার ঘুষিতে প্রাণ গেল প্রতিবেশীর

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৬ ইং | ০৪:০৩:১৩:পূর্বাহ্ন  |  ৩১৭ বার পঠিত
মেয়েকে উত্যক্তের জেরে বাবার ঘুষিতে প্রাণ গেল প্রতিবেশীর

সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে প্রতিবেশীর মেয়েকে উত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে চৈতন্য গোয়ালা (৪৩) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সুমন প্রধান (৪২)কে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে চাওড়াতল চা বাগানে এ ঘটনা ঘটে।

নিহত চৈতন্য গোয়ালা ও আটক সুমন প্রধান উভয়েই ওই চা বাগানের বাসিন্দা এবং শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শনিবার বিকেলে সুমন প্রধানের মেয়েকে উত্যক্ত করেন চৈতন্য গোয়ালা। এ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় সুমন প্রধানের ঘুষিতে চৈতন্য গোয়ালা মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত সুমন প্রধানকে আটক করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, চাওড়াতল চা বাগানে এক কিশোরীকে উত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪