| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে বজ্রপাতে নিহত ২ , আহত ১

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৬ ইং | ১১:৩৪:৩৫:পূর্বাহ্ন  |  ২৯৮ বার পঠিত
নড়াইলে বজ্রপাতে নিহত ২ , আহত ১

নড়াইলন প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় বজ্রপাতে মো. টিটুল খাঁন (৫০) ও মো. বাবুল বিশ্বাস (৪০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. শহীদ শেখ (৪৫) নামে আরও একজন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত মো. টিটুল খাঁন লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামের মৃত মতি খানের ছেলে। নিহত মো. বাবুল বিশ্বাস নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বিল্লাল বিশ্বাসের ছেলে। আহত মো. শহীদ শেখ একই গ্রামের মো. কনা শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ৩টার দিকে মো. টিটুল খাঁন গরুকে পানি খাওয়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে মধুমতী নদীর চরে যান। কিছুক্ষণ পর হঠাৎ প্রচণ্ড বৃষ্টি ও মেঘের গর্জন শুরু হয়। ধারণা করা হচ্ছে, বজ্রপাতের ঘটনা তার খুব কাছেই ঘটে। এতে তার কানের নিচে আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বৃষ্টি কমার পর স্থানীয় লোকজন চরে গিয়ে তাকে মৃত অবস্থায় জমির মধ্যে পড়ে থাকতে দেখেন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শালনগর গ্রামে শত শত মানুষ তাকে একনজর দেখতে ঘটনাস্থলে ছুটে আসেন। গ্রামবাসীরা জানান, মো. টিটুল খাঁন একজন পরিশ্রমী কৃষক ছিলেন। কৃষিকাজের পাশাপাশি তিনি গরু লালন-পালন করতেন। গরুকে পানি খাওয়াতে গিয়েই তার এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

অপরদিকে মতিনগর গ্রামে বজ্রপাতে আহত মো. শহীদ শেখ জানান, সকাল ১০টার দিকে মো. বাবুল বিশ্বাস ও তিনি বড়শি নিয়ে ইছামতী বিলে মাছ ধরতে যান। পরে বিকেল ৩টার দিকে বৃষ্টি শুরু হলে পাশের মৎস্যঘেরের পাড়ে আশ্রয় নেওয়ার জন্য ছুটতে থাকেন। এর কিছু সময় পর বজ্রপাত শুরু হলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে বিকেল ৫টার দিকে জ্ঞান ফিরলে দেখতে পান বেশ কিছু দূরে বাবুল বিশ্বাসের নিথর দেহ পড়ে আছে। তখন তিনি পাশের অন্য মৎস্যঘেরে থাকা মানুষের কাছে গিয়ে তাদের ফোন থেকে বাড়িতে ফোন দেন। পরে পরিবারের সদস্যরা সেখান থেকে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মুঠোফোনে বলেন, শালনগর ইউনিয়নে একজন এবং নলদী ইউনিয়নে একজনের বজ্রপাতে মৃত্যুর বিষয়টি জেনেছি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪