| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে আনন্দ মিছিল

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৬ ইং | ১৯:৪১:৩২:অপরাহ্ন  |  ২৪২ বার পঠিত
যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে আনন্দ মিছিল

বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুন) বিকেলে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি পদপ্রার্থী মো. সুজন মোল্লার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিলটি বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা। সমাবেশে বক্তারা কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির সদস্যদের অভিনন্দন জানান।

সমাবেশে মো. সুজন মোল্লা বলেন, নতুন কেন্দ্রীয় কমিটি তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তিনি আশা প্রকাশ করেন, এ কমিটির নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে এবং গণতান্ত্রিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র ও সমাজ গঠনের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে। নতুন কমিটি সংগঠনের প্রতিটি কর্মীকে দেশ গঠনের কাজে উদ্বুদ্ধ করবে এবং গণতন্ত্রের ধারাকে আরও সুসংহত করতে কাজ করবে।

কর্মসূচিতে শাহেদ সমি বাদশা, মনিরুজ্জামান সোহাগ, মাসুদুজ্জামান মাসুদ, এস কে বদরুল আলম, সাইফুজ্জামান মনা, মো. সুমন পাইক, আবুল হাসান, জসিম সরদার, ওমর আলী মুন্না, মুরাদ চৌধুরী, রাজু মোল্লা, শেখ জিয়াউর রহমান, আসাদুজ্জামান ও শহিদুল ইসলাম সোহাগসহ জেলার ১২টি ইউনিটের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪