| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলোচিত ‘বি কোম্পানির’ সদস্য সজল আকন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ০৫:৪০:২৮:পূর্বাহ্ন  |  ১৩৮ বার পঠিত
আলোচিত ‘বি কোম্পানির’ সদস্য সজল আকন গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি: খুলনার আলোচিত ‘বি কোম্পানির’ সদস্য এবং একাধিক মামলার আসামি সজল আকনকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

রোববার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে খুলনা মহানগরীর লবণচরা থানার স্লুইচগেট এলাকার ওসমান মালের হাসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সজল আকন লবণচরা থানার সাচিবুনিয়া এলাকার বাসিন্দা। তিনি হারুন আকনের ছেলে।

র‌্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তার বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, বিশেষ ক্ষমতা আইন, চুরি ও মারধরের অভিযোগে দায়ের করা চারটি মামলা বিচারাধীন রয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সজল আকনকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, সজল আকন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪