| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জমি নিয়ে বিরোধে কলেজছাত্র খুন

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ০৮:১০:২৬:পূর্বাহ্ন  |  ১৮৫ বার পঠিত
জমি নিয়ে বিরোধে কলেজছাত্র খুন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফাহমিদ রুমন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই ফারদিন রুহিত (২০) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৬ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার ত্রিমোহনী ইউনিয়নের পেয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাহমিদ রুমন গাইবান্ধা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি পেয়ারাপুর গ্রামের মৃত ফারুক ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী ছানা মিয়া ও তার লোকজনের সঙ্গে রুমনদের পরিবারের বিরোধ চলে আসছিল। এর জেরে রোববার রাতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় রুমন ও তার ভাই ফারদিন রুহিতকে ছুরিকাঘাত করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাহমিদ রুমনকে মৃত ঘোষণা করেন। আহত রুহিত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪