| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ১৫:১৮:০৬:অপরাহ্ন  |  ২১৬ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় রুপি ও মোবাইল ফোনসহ শ্রী জয়দেব চন্দ্র রায় (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

উপজেলার দনগাঁও সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়। রোববার এ ঘটনায় হরিপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।  

বিজিবি ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির হরিপুর বিওপির (ডি কোম্পানি) একটি দল জানতে পারে, দনগাঁও সীমান্ত দিয়ে এক ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের জন্য অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে বিজিবির নায়েক মো. সোহেল রানার নেতৃত্বে একটি দল দনগাঁও সীমান্তের মেইন পিলার থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। 

সকাল আটটার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন। গ্রেপ্তার জয়দেব দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মোড়ালপুর গ্রামের শ্রী জিতেন্দ্রনাথ রায়ের ছেলে।

আটকের পর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জয়দেবের দেহ তল্লাশি করে তাঁর পকেট থেকে ১ হাজার ১৫০ ভারতীয় রুপি এবং নগদ ১২৫ বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর কাছ থেকে ২২ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন, একটি ভারতীয় জিও সিম, দুটি বাংলাদেশী সিমকার্ড এবং কিছু ঔষধ জব্দ করা হয়। 

বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় মুদ্রা নিজ দখলে রাখা ও বহনের ব্যাপারে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ওই যুবক। শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশী মুদ্রা বহন করার অপরাধে বিজিবির নায়েক মো. সোহেল রানা বাদী হয়ে হরিপুর থানায় মামলা করেন। 

হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, আসামিকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর হয়।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪