| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে সোনালী লাইফ ইন্সুইরেন্সে মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ১৫:৪৫:৩৯:অপরাহ্ন  |  ৪৩৮ বার পঠিত
নড়াইলে সোনালী লাইফ ইন্সুইরেন্সে মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় মৃত হনুফা বেগমের মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময়  মরণোত্তর বীমা বাবদ গ্রাহকের ২ লাখ ৮২ হাজার ৫৮৬ টাকার চেক হস্তান্তর করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার লাহুড়িয়া ব্রাঞ্চ অফিসের উদ্যোগে লাহুড়িয়া পুরাতন গরু হাট মাঠ চত্তরে এ চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

কোম্পানির ডি এম ডি, আব্দুল্লাহহিল কাফি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৃত বীমা গ্রাহকের পরিবারের কাছে বীমা দাবির চেক হস্তান্তর করেন। সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. সোহেল রানার সভাপতিত্বে এবং ইউনিট ম্যানেজার অশ্বিনী কুমার বিশ্বাসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর এ এম ডি মো. আশরাফুল ইসলাম।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, নড়াইল মেট্রো অফিস এর ইনচার্জ আল আমিন খালাসী, লাহুড়িয়া মেট্রো অফিসের ইনচার্জ মো. নূর মোহাম্মদসহ ইউনিট ম্যানেজার ও ফিনানশিয়াল এসোসিয়েটবৃন্দ। এ সময় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শতাধিক গ্রাহকবৃন্দ।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪