| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ১৬:২৭:১৩:অপরাহ্ন  |  ২০১ বার পঠিত
কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মুক্তা আক্তার (২৭) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (৮ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তা আক্তার কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানি গ্রামের সুজন মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সল্লা এলাকার একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতির নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ট্রেন আসার সময় ওই নারী রেললাইন অতিক্রম করার চেষ্টা করছিলেন। এ সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

সল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশকে অবহিত করেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪