| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়া পোড়াদহ থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ১৬:৫৩:৩২:অপরাহ্ন  |  ১৪৪ বার পঠিত
কুষ্টিয়া পোড়াদহ থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন থেকে অপহরণের শিকার হওয়া তিন শিশুকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হওয়া শিশুরা হলো, মিরপুর উপজেলার উত্তর কাটদহ এলাকার সুমনের ছেলে ছিফাত (১০), হাসেমের ছেলে রাজ (১০) এবং বেলাল হোসেনের ছেলে মোমিন (৯)।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির খান জানান, গত ২৭ এপ্রিল সকাল ৮টা ৫৫ মিনিট থেকে বেলা ১১টার মধ্যে পোড়াদহ রেলওয়ে জংশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছিফাত, রাজ ও মোমিনকে কৌশলে অপহরণ করা হয়।

তিনি বলেন, অপহরণকারীরা মহানন্দা লোকাল ট্রেনে করে প্রথমে শিশু তিনটিকে যশোরে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদের ঢাকায় নেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী ছিফাতের মা মোছা. শেফালী আক্তার গত ৬ জুন রাতে পোড়াদহ রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোপালপুর এলাকার টুটুলের স্ত্রী ফতে আক্তার (৩৫) এবং হৃদয়ের স্ত্রী শাহানাজ বেগম (৪০)।

রেলওয়ে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তিন শিশুকে অপহরণের কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে শিশুদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শিশু তিনটি নিখোঁজ হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাদের নিরাপদে উদ্ধারের খবরে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। এলাকাবাসীর দাবি, মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪