মাগুরা প্রতিনিধি: বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে নারী, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করা।
এ লক্ষ্য বাস্তবায়নে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে সোমবার সকালে মঘী ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যপ্রণালী ও সুবিধাসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। একই সঙ্গে তারা নিজ নিজ এলাকায় গ্রাম আদালতের সেবা গ্রহণে অন্যদের উৎসাহিত করার আহ্বান জানান।
এ উপলক্ষে মাইকিং, র্যালি, ভিডিও প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
বার্ষিক ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাথী আক্তার, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় জনগণ।
রিপোর্টার্স২৪/ মিতু