| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ২০:৩৯:১০:অপরাহ্ন  |  ১১১ বার পঠিত
নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। এ ঘটনায় দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ভোরে উপজেলার পাড়ইল ইউনিয়নের তুলার বাইল গ্রামের একটি মাটির দোতলা বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার চালান উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন, ওই গ্রামের এজামুলের ছেলে হামেদুল ইসলাম (৩৫) এবং মৃত আজমুদ্দিনের ছেলে রশিদ (৪৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন পাড়ইল ইউনিয়নে ট্রান্সফরমার চুরির একটি ঘটনার তথ্য পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য নিয়ামতপুর থানাকে নির্দেশনা দেওয়া হয়। তদন্তের ধারাবাহিকতায় ৭ জুন রাতে হামেদুলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার আচরণ সন্দেহজনক মনে হলে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে আরও অনুসন্ধান চালানো হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

হামেদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে নিয়ামতপুর থানার একটি বিশেষ দল সোমবার রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত তুলার বাইল গ্রামের একটি দোতলা মাটির বাড়িতে অভিযান চালায়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী অভিযানে সযত্নে প্যাকেটজাত অবস্থায় ৯০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে হামেদুল ইসলাম ও রশিদকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পুলিশকে জানান, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তসহ বিভিন্ন এলাকা থেকে হাইএস মাইক্রোবাস ও ট্রাকযোগে গাঁজার চালান এনে হামেদুলের বাড়িতে সংরক্ষণ করা হতো। বাড়িটি মাদকের নিরাপদ গুদাম হিসেবে ব্যবহৃত হতো। সেখান থেকে নওগাঁসহ আশপাশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা পর্যায়ে গাঁজা সরবরাহ করা হতো। এছাড়া প্রতি ৩০ কেজি গাঁজা সংরক্ষণের জন্য বাড়ির মালিক হামেদুল পাঁচ হাজার টাকা করে পেতেন বলেও পুলিশ জানিয়েছে। এ চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। চক্রের মূল হোতাদের শনাক্তে গভীর তদন্ত চলছে। মাদকের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪