| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নারীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ২১:৩৯:৪২:অপরাহ্ন  |  ১০৭ বার পঠিত
ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নারীর মৃত্যু

ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে খোদেজা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হরুপদিয়া রেল লাইন রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। 

তিনি উপজেলার ধর্মদী গ্রামের মৃত শেখ আইয়ুব আলীর স্ত্রী। জীবন জীবীকা নির্বাহে ভিক্ষাবৃত্তিতে করতেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে বৃদ্ধা খোদেজা খাতুন প্রতিদিনের মতন বাড়ি থেকে বের হয়েছিলেন। বাড়ি থেকে বেড়িয়ে হরুপদিয়া রেল সেতুর উপর দিয়ে অসাবধানতায় পার হতে গিয়ে রাজবাড়ীগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন। 

খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমান পিপিএম ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধ মহিলার মরদেহ উদ্ধার করেন। 

ট্রেনে কাটা পরে নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উপস্থিত স্থানীয়দের সহযোগিতায় নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। রেলওয়ে পুলিশ মরদেহের সুরতহাল সম্পন্ন শেষে আইনগত প্রক্রিয়ায় মৃতদেহ খোদেজা খাতুনের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে রেল পুলিশ জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪