| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীর বেগমগঞ্জে ৩টি পিস্তলসহ যুবক আটক

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ২১:৫৬:৩৩:অপরাহ্ন  |  ৯৮ বার পঠিত
নোয়াখালীর বেগমগঞ্জে ৩টি পিস্তলসহ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে পুলিশের চেকপোস্টে মো. রাহিম (২১) নামের এক যুবককে আটক করেছে থানা-পুলিশ। এসময় তার শরীরে তল্লাশী চালিয়ে ৩টি বিদেশী পিস্তল জব্দ করা হয়।

সোমবার (৮ জুন) বিকেলে গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে এ তল্লাশি চালায় বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। আটক রাহিম বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ভূইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান ও চেক পোস্ট বসিয়ে সন্দেহভাজন লোকজন এবং যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

 এরই অংশ হিসেবে বিকেলে গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে একটি চেক পোস্ট বসানো হয়। 

এসময় মোটরসাইকেল নিয়ে দ্রুত এক যুবক যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। পরে কথাবার্তা সন্দেহজনক মনে হলে তার শরীরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার কোমরে রাখা অবস্থায় ৩টি বিদেশী পিস্তল জব্দ করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল ও আরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি চালিয়ে তিনিটি পিস্তল পাওয়া যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪