| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওজু শেখানোর নামে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ২১:৩১:১৮:অপরাহ্ন  |  ২১৯১৬৪ বার পঠিত
ওজু শেখানোর নামে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ওজু শেখানোর কথা বলে ৯ বছর বয়সী এক শিশুকে বাথরুমে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর (২২) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মাছিমপুর গ্রামের আব্দুল হাদিসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জের একটি এলাকায় মোজাম্মেল হকের মালিকানাধীন ভাড়া বাসার একটি কক্ষে বসবাস করতেন ইসানুর। অপর কক্ষটিতে তিনি স্থানীয় শিশু-কিশোরদের আরবি শিক্ষা দিতেন।

ঘটনার দিন অন্যান্য শিক্ষার্থীর মতো ভুক্তভোগী শিশুটিও আরবি পড়তে সেখানে যায়। একপর্যায়ে ওজু শেখানোর কথা বলে অভিযুক্ত শিক্ষক তাকে কৌশলে বাথরুমে নিয়ে যান। সেখানে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালানো এবং ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা বাথরুম থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে গণপিটুনি দেন। পরে খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ইসানুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪