| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ০৭:০৭:২১:পূর্বাহ্ন  |  ৪৩৯৮২৩ বার পঠিত
কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী জিহাদসহ (১৫) তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) ভোররাতে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরিশালের বাবুগঞ্জ থেকে আম আনতে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিলেন চালক সজীব ও সহকারী জিহাদ।

পথে নয়মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজীব নিহত হন; আহত হন অপর ট্রাকের চালক ও হেলপারসহ তিনজন।

তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনায় ট্রাক দু’টি দুমড়ে-মুচড়ে যায় এবং কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ একজনের নিহত ও তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪