| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্ত এলাকার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবির সনদপত্র বিতরণ

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৬ ইং | ১৪:৫৮:২২:অপরাহ্ন  |  ৯৪৫ বার পঠিত
সীমান্ত এলাকার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবির সনদপত্র বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি: সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুব-যুবতীদের তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিংয়ে দক্ষ করে গড়ে তুলতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) পরিচালিত ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের সনদপত্র বিতরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে ১৪ বিজিবির কড়িয়া প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, কড়িয়া ও ভুটিয়াপাড়া বিওপি এলাকায় পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রে এ পর্যন্ত ১০৫ জন প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। বর্তমানে আরও ১৬ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছেন।

১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজ আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিবির রাজশাহী সেক্টর সদর দপ্তরের উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, রাজশাহী রেঞ্জের আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালক মো. শফিকুল ইসলাম এবং জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশফিয়া তাসরিন, আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিজিবি সদস্য, প্রশিক্ষণার্থী ও সুধীজনরা।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি কড়িয়া বিওপি এবং ধলাহার ইউনিয়নের ভুটিয়াপাড়া প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার প্রদান করা হয়।

১৪ বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকার মানবসম্পদ উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪