| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ০০:২৩:৩৮:পূর্বাহ্ন  |  ৬০৩ বার পঠিত
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে জেলা শহরের মগরা নদীর মোক্তারপাড়া সেতুর দক্ষিণ পাশে জয়নগর এলাকায় অবস্থিত স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি স্মৃতিস্তম্ভের কাছে আসেন। পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে প্রায় এক মিনিট বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ২৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিন যুবককে স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সেখানে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে তারা মোটরসাইকেলে চলে যান। তাদের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল।

নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, গতকাল দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে গাজীপুর, নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন স্থানে গুলিতে নেত্রকোনার ১৭ জন বাসিন্দা শহীদ হন। তাদের স্মরণে গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধানে ১৪ লাখ টাকা ব্যয়ে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪