| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় ইয়াবাসহ আটক ৩

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ১৩:৫১:৫০:অপরাহ্ন  |  ৩১৮ বার পঠিত
কুষ্টিয়ায় ইয়াবাসহ আটক ৩

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় র‌্যাবের অভিযানে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা ও ১৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১২। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বলিদাপাড়া এলাকার নাসিমা খাতুনের বাড়িতে অভিযান চালান। অভিযানের সময় সেখান থেকে ১৩৫ পিস ইয়াবা ও ১৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় বলিদাপাড়া গ্রামের সুলতান হোসেনের ছেলে দিপু হোসেন (৩০), বদর উদ্দিন মালিথার ছেলে চাঁদ আলী মালিথা (৪৫) এবং গোপালপুর গ্রামের বাহার আলী মল্লিকের ছেলে শামীম মল্লিককে (৩৫) আটক করা হয়।

তবে অভিযানের সময় বাড়ির মালিক নাসিমা খাতুন কৌশলে পালিয়ে যান বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় নাসিমা খাতুনসহ আটক তিনজনের বিরুদ্ধে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪