| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে রোগীর স্বজনকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ১৫:৩৮:২৬:অপরাহ্ন  |  ২২৬ বার পঠিত
নাটোরে রোগীর স্বজনকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

নাটোর প্রতিনিধি : নাটোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে ভুক্তভোগীর পরিবার, এলাকাবাসী এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় বিক্ষোভকারীরা হাসপাতালের গেট বন্ধ করে প্রতিবাদ কর্মসূচি পালনের চেষ্টা করলে পুলিশ দ্রুত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়। পরে পরিস্থিতি শান্ত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সুমাইয়া আক্তার, রাবেয়া খাতুন, আসলাম রহমানসহ ভুক্তভোগীর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

বক্তারা বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি সেবাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে এমন ন্যক্কারজনক ঘটনা অত্যন্ত লজ্জাজনক। তারা অভিযোগ করেন, ঘটনাটি ধামাচাপা দিতে এবং অভিযুক্তদের রক্ষা করতে একটি মহল বিভিন্ন কৌশল অবলম্বন করছে। এ ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

জানা গেছে, গত ৭ জুন রাতে হাসপাতালের এক পরিচ্ছন্নতাকর্মী অমিত ওই নারীকে হাসপাতালের ষষ্ঠ তলার সিঁড়িঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় অমিতের দুই সহযোগী অনিল বাসফোর ও ইসমাহি আহম্মেদ প্রাঙ্গণ ঘটনার ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে পুনরায় ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত মঙ্গলবার ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪