| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ককটেল বিস্ফোরণ

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ১৮:০৯:৩৪:অপরাহ্ন  |  ৩৩৪ বার পঠিত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ককটেল বিস্ফোরণ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ী বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী পান হাটি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পান হাটি এলাকায় মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত রণক্ষেত্রে পরিণত হয়।

এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। সংঘর্ষে রামদা, লাঠি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রের মহড়া দেখা যায়। এতে বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটে পালান। পরে দোকানপাট বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার আলম খান জানান, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪