| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতা

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ১৯:৫২:২২:অপরাহ্ন  |  ২৯৫ বার পঠিত
দাগনভূঞায় ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতা

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এবং ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর আওতায় ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা এবং ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুর রহমান।

এ সময় যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাফাজ্জল হোসেন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, পল্লী বিদ্যুৎ-এর ডিজিএম প্রকৌশলী জুয়েল দাশসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উদ্ভাবনী ধারায় রূপান্তরের লক্ষ্যে সরকার পরিচালিত এ উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রদর্শনীতে ১০টি স্টল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে রামনগর খাজা মঈন উদ্দিন চিশতি (রা.) উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করে প্রতাপপুর উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে দাগনভূঞা একাডেমি। পরে বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাস্তবায়িত পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় দেশব্যাপী ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং ফর সেকেন্ডারি লেভেল স্টুডেন্টস অ্যান্ড টিচার্স’ শীর্ষক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমস্যা সমাধান দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশের সুযোগ সৃষ্টি হবে।

এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিনজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক নিয়ে একটি দল গঠন করা হয়। দলগুলো উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন ও প্রতিযোগিতায় অংশ নেবে।

স্টার্টআপ বিভাগে শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন ব্যবসায়িক বা সেবাধর্মী ধারণা উপস্থাপন করবে। বিজ্ঞান প্রকল্প বিভাগে বিজ্ঞান ও প্রযুক্তির তত্ত্বভিত্তিক ব্যবহারিক মডেল প্রদর্শন করা হবে। এছাড়া উদ্ভাবনী ধারণা বিভাগে দৈনন্দিন জীবন সহজ করতে বাস্তবসম্মত নতুন আইডিয়া উপস্থাপন করা হবে।

সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বিকাশে এ ধরনের উদ্যোগ আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪