| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাইকেলের চাকা ঘুরলেও ঘোরেনি ভাগ্যের চাকা রুস্তমের

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ২০:০৫:১০:অপরাহ্ন  |  ২৫৭ বার পঠিত
সাইকেলের চাকা ঘুরলেও ঘোরেনি ভাগ্যের চাকা রুস্তমের

সনৎ চক্রবর্তী, ফরিদপুর: প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, দুর্নীতি কিংবা উন্নয়নের গল্প নিয়ে খবর আসে, যা কাগজের পাতা ভরে তোলে। কিন্তু সেই কাগজ পৌঁছে দেওয়া মানুষের জীবনের গল্প থেকে যায় আড়ালে।

এমনই এক সংগ্রামী মানুষের নাম রুস্তম আলী। গত ২৫ বছর ধরে সাইকেল চালিয়ে প্রতিদিন বাড়ি-বাড়ি, দোকান, হোটেল ও অফিসে সংবাদপত্র পৌঁছে দিচ্ছেন তিনি। নেই কোনো ছুটি বা অবসর। সাইকেলের চাকা যেমন ঘুরছে, তেমনি ঘুরছে তার পরিশ্রমের জীবন। কিন্তু ভাগ্যের চাকা যেন থেমে আছে একই জায়গায়।

রুস্তম আলীর পরিবারে রয়েছেন মা, বাবা, স্ত্রী ও চার কন্যাসন্তান। প্রতি মাসে পত্রিকা বিক্রি করে তিনি আয় করেন মাত্র ৬ থেকে ৭ হাজার টাকা। এই সামান্য আয় দিয়েই কোনো রকমে চলে তার সংসার।

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বাগুয়ান গ্রামে তার বাড়ি। রোদ কিংবা বৃষ্টি—কোনো কিছুই তাকে থামাতে পারে না। প্রতিদিন সকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়াই তার নিয়মিত রুটিন। এভাবেই তিনি নির্দিষ্ট সময়ে পাঠকদের কাছে দেশ-বিদেশের খবর পৌঁছে দেন।

তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পত্রিকার বিক্রি কমে গেছে। ফলে আগের মতো আয়ও নেই। বর্তমান বাজার পরিস্থিতিতে এই আয়ে পরিবারের চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে। তবুও পরিবারের কথা চিন্তা করে সাইকেলের চাকা ঘুরিয়ে চলেছেন রুস্তম।

রুস্তমের আক্ষেপ, সরকার কিংবা কোনো বিত্তবান ব্যক্তি যদি তার পাশে দাঁড়ান, তাহলে আগামী দিনের জীবনসংগ্রাম কিছুটা সহজ হবে। তিনি আশা করেন, সামান্য সহযোগিতা পেলে পরিবারের ভবিষ্যৎ আরও নিরাপদ করতে পারবেন।

আলোর নিচে থাকা বড় বড় ঘটনাগুলো যখন সংবাদ শিরোনাম হয়, তখন অন্ধকারে থাকা এমন মানুষগুলোর স্বপ্নগুলো থেকে যায় অগোচরে। রুস্তম আলীও তার স্বপ্ন পূরণে সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারের সহযোগিতা কামনা করেছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪