| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ২ বাংলাদেশি আটক

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ১৫:২০:৩১:অপরাহ্ন  |  ২৫০৭ বার পঠিত
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ২ বাংলাদেশি আটক

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১১ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হান্নান।

আটকরা হলেন ঢাকার সাভার উপজেলার জহরচাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. সামিউল হক এবং মেয়ে রাবিয়া খাতুন।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার এসআই মো. হান্নান জানান, আটক দুইজনকে বৃহস্পতিবার শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪