| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিচকে মীর শাহে আলম কলেজের জন্য জায়গা পরিদর্শন করলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ১৬:৩৮:০৪:অপরাহ্ন  |  ২১৪৯ বার পঠিত
কিচকে মীর শাহে আলম কলেজের জন্য জায়গা পরিদর্শন করলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি: বগুড়া  শিবগঞ্জ উপজেলার কিচকবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রাণের দাবি অবশেষে বাস্তবায়নের পথে। কিচক মীর শাহে আলম কলেজের জন্য নির্ধারিত ও অধিগ্রহণকৃত জায়গা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। 

 শুক্রবার (১২ই জুন ২০২৬,) দুপুরে প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের পর থেকেই পুরো কিচক ইউনিয়ন ও বন্দর এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের কিচক বন্দর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত বাণিজ্যিক এলাকা। জনবহুল এই এলাকাটি ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধ হলেও এখানে কোনো উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। আশেপাশের অন্যান্য কলেজের দূরত্ব অনেক বেশি হওয়ায় এলাকার দরিদ্র, মেধাবী এবং বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা গ্রহণ করা চরম কষ্টকর ও ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছিল।

​এই বাস্তবতায় কিচকে একটি কলেজ প্রতিষ্ঠার জন্য এলাকাবাসীর দাবি ছিল দীর্ঘদিনের। বিগত নির্বাচনের পূর্বে মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে কিচকবাসীর এই স্বপ্ন পূরণ করবেন।

​যেই কথা সেই কাজ—নির্বাচিত হওয়ার পর প্রতিমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় এবং নির্দেশনায় ইতিমধ্যেই কিচক মীর শাহে আলম কলেজের জন্য জায়গা অধিগ্রহণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সরেজমিনে সেই নির্ধারিত জায়গা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

​প্রতিমন্ত্রীর এই পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা আনন্দ মিছিলে ফেটে পড়েন। 

স্থানীয় বাসিন্দারা জানান, এই কলেজটি প্রতিষ্ঠিত হলে এলাকার নারী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম হবে এবং কিচক অঞ্চলের শিক্ষা ও সামাজিক উন্নয়নে এটি এক যুগান্তকারী ভূমিকা পালন করবে।

​পরিদর্শনকালে  স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর নির্দেশনায় বর্তমানে কলেজ স্থাপনের বাকি কার্যক্রম অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪