নাটোর প্রতিনিধি: ‘মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্য নিয়ে Startup, Science Project and Innovation Idea Showcasing Programme উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইডিপি)-এর আয়োজনে দিনব্যাপী Startup, Science Project and Innovation Idea Showcasing Programme অনুষ্ঠিত হয়।
এ সময় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, মৎস্য কর্মকর্তা আবু সাইদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এ সময় প্রধান অতিথি বলেন, “আজকের এই ছাত্রছাত্রীরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। কেউ সরকারি কর্মকর্তা, কেউ রাজনীতিবিদ হবে। গতকাল বাজেট ঘোষণা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটি অন্যতম সেরা বাজেট। এই বাজেটে কৃষি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রছাত্রী ও নতুন প্রজন্মের জন্য যে বাজেট ঘোষণা করা হয়েছে, তাতে ল্যাপটপ ও কম্পিউটারসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের দাম কমানো হয়েছে। ফলে সবাই উপকৃত হবে।”
দিনব্যাপী এ অনুষ্ঠানে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
রিপোর্টার্স২৪/এসএন