| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেন্ট মার্টিন নিয়ে মাস্টারপ্ল্যানের চিন্তা চলছে : রিজওয়ানা হাসান

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৫ ইং | ০৭:৫৮:১৯:পূর্বাহ্ন  |  ১৬৯৮৭৭৪ বার পঠিত
সেন্ট মার্টিন নিয়ে মাস্টারপ্ল্যানের চিন্তা চলছে : রিজওয়ানা হাসান
ছবির ক্যাপশন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

রিপোর্টার্স২৪ ডেস্ক :

সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে একটি মাস্টারপ্ল্যানের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে। দ্বীপটি নিয়ে একটি মাস্টারপ্ল্যানের চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য জলবায়ু ট্রাস্ট থেকে একটি প্রকল্প নেয়ার উদ্যোগ চলছে।

আজ সোমবার বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কোনো আশঙ্কা থাকার কথা নয় জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এটিকে বাঁচানো দরকার। দ্বীপটি বাঁচাতে পারলেই সব আশঙ্কা দূর হয়ে যাবে।’

দেশের শপিং সেন্টারগুলো শতভাগ পলিথিন ব্যাগমুক্ত হয়েছে দাবি করে রিজওয়ানা হাসান।

পাট ও বস্ত্র মন্ত্রণালয় পাটের ব্যাগ উৎপাদন করবে। ক্রেতারাও সুলভ মূল্যে পাটের ব্যাগ পাবেন বলে জানান তিনি।

মব জাস্টিজের তীব্র নিন্দা জনিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দেশে এখনও চলা মব জাস্টিজের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তবে মব জাস্টিজের ক্ষেত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেয়া হবে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪