| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড়ি যেনো ‘ব্রাজিল হাউস’

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ২০:৫৩:৪৩:অপরাহ্ন  |  ২৭৬৭ বার পঠিত
বাড়ি যেনো ‘ব্রাজিল হাউস’

রিপোর্টার্স ডেস্ক: দূর থেকে দেখলে মনে হবে ব্রাজিল দেশ। তবে কাছে এসে দেখা যায় পুরো বাড়ির দেয়াল ও বাড়ি সাজিয়েছেন ব্রাজিলের পতাকার আদলে। শিল্পীর রং তুলির আচড়ে ফুটিয়ে তুলেছেন পতাকা, খেলোয়াড়দের প্রদর্শন। বিশ্বকাপ উপলক্ষে সাজানো বিশেষ কোনো প্রদর্শনী। কিন্তু না, এটি কোনো গ্যালারি নয়। এটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামের বাসিন্দা রুবেল সরদারের বাড়ি।

বিশ্বকাপ ফুটবলের আবহে নিজের ভালোবাসার দল ব্রাজিলকে অনন্যভাবে তুলে ধরতেই পুরো বাড়ির দেয়াল রাঙিয়েছেন হলুদ, সবুজ ও নীল রঙে। সীমানা প্রাচীর থেকে শুরু করে ভবনের দেয়াল- সবখানেই ফুটে উঠেছে ব্রাজিলের পতাকা ও জনপ্রিয় ফুটবলারদের প্রতিকৃতি। একই সঙ্গে ভবনের একাংশে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাও।

গত প্রায় ১৮ দিন ধরে চলা এই কাজ এখন শেষ পর্যায়ে। বাড়িটি রং ও চিত্রাঙ্কনে ব্যয় হয়েছে প্রায় দেড় লাখ টাকা।

এই ব্যতিক্রমী উদ্যোগ দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ। ছবি তুলছেন, ভিডিও করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন বাড়িটির দৃশ্য।

ব্রাজিল ভক্ত রুবেল সরদার বলেন, আমি ছোট বেলা থেকে ব্রাজিল দলের সমর্থক। তাদের খেলা দেখলে অনেক আনন্দ পাওয়া যায়। তবে এবার বিশ্বকাপে অন্যরকম একটি মাত্রা যোগ করেছি। প্রায় ১৮ দিন ধরে পুরো বাড়ির দেয়াল ও বাড়ির ভেতরসহ ব্রাজিলের পতাকায় রং দিয়ে সাজিয়েছি। সবাইকে নিয়ে খেলার উপভোগ করার জন্য বাড়িকে সৌন্দর্য করেছি। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসছে দেখার জন্য। সবাই বলছে এখানে আসলে দেখা যায় বিশ্ব কাপের উৎসব আমেজ।

স্থানীয়রা বলেন, ব্রাজিলের প্রতি ভালোবাসা থেকেই এমন উদ্যোগ নিয়েছেন রুবেল সরদার। শুধু ব্রাজিল সমর্থকরাই নন, অন্য দলের সমর্থকরাও বাড়িটির নান্দনিক সাজসজ্জার প্রশংসা করছেন।

কয়েকজন ব্রাজিল সমর্থক বলেন, বিশ্বকাপ তো সব দলই অংশ গ্রহণ করছে। তবে কাপ নেবে একদল। আমাদের আশা এবার বিশ্বকাপ আমাদের প্রিয় দল ব্রাজিলই জয় লাভ করবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪