| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্তে পুশইন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ২১:২৩:৩২:অপরাহ্ন  |  ১৪৪৭ বার পঠিত
সীমান্তে পুশইন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্তে পুশইন ও বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। শুক্রবার (১২ জুন) বিকেলে শহরের আদালত এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সীমান্তে একের পর এক পুশইন ও বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা বর্তমান সরকারের কূটনৈতিক দুর্বলতার বহিঃপ্রকাশ। তারা অবিলম্বে এসব ঘটনার অবসান ঘটাতে এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে যদি দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তবে আগামীতে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সীমান্তে ‘মানবঢাল’ তৈরির মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা।

প্রতিবাদ সমাবেশে জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইকবাল হোসাইন, নায়েবে আমির মফিজ উদ্দিন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, এনসিপি পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, পঞ্চগড় জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি মাসুদ রানা এবং পঞ্চগড় জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাশেদ ইসলাম।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশ নেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪