| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ০৪:২২:০৬:পূর্বাহ্ন  |  ৮৩৬৪ বার পঠিত
বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল

ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্মলগ্ন থেকেই সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকতে হবে।

শুক্রবার (১২ জুন) বিকেলে ফরিদপুরের সালথা প্রেসক্লাব ভবনের উদ্বোধন এবং তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি বলেন, অতীতে যখন সংবাদপত্রের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, তখন জিয়াউর রহমান সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেন।

তিনি দাবি করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করেছে এবং এ সময়ে অনেক সাংবাদিক নির্যাতন, হামলা ও নানা ধরনের প্রতিকূলতার মধ্যেও সত্য সংবাদ প্রকাশে ভূমিকা রেখেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রাম এবং রাজনৈতিক কর্মসূচিতে সংঘটিত নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ জন্য তিনি সাংবাদিকদের সাহসিকতার প্রশংসা করেন।

সাংবাদিকতাকে একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পেশা উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতাও দেখা যাচ্ছে। এ ধরনের অপপ্রচার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এর আগে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করেন শামা ওবায়েদ ইসলাম। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪