জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে পানিতে ডুবে দুই বছর বয়সী হাফসা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ধান্যখোলা গ্রামের মাঝের পাড়ার জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে হাফসা খাতুন বাড়ির পাশে খেলছিল, খেলতে খেলতে পরিবারে সদস্যদের অগোচরে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তার বাবা বাজার থেকে বাড়ি ফিরে এসে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের ওই পুকুরে হাফসার মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সোলায়মান সেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, মৃতদেহের সুরাতহাল প্রতিবেদন তৈরি করেছি। এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ মিতু