| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৩৩ জন

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ১৮:২১:২৩:অপরাহ্ন  |  ৫০৪৭ বার পঠিত
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৩৩ জন
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৩৩ জন আক্রান্ত হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামে মোট ৬৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মারা গেছে ৯২ জন শিশু, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৫৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত (পরীক্ষায় প্রমাণিত) হয়েছে ১০ হাজার ২৪৮ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে মোট ৬৯ হাজার ৬০৬ জন রোগী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় টিকাদান কার্যক্রম ও নজরদারি আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪