| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদ্-দ্বীন হাসপাতালে ডায়ালাইসিস করাতে গিয়ে মারা গেলো বৃদ্ধ

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ২০:৫৯:২৭:অপরাহ্ন  |  ৩৩৭৪ বার পঠিত
আদ্-দ্বীন হাসপাতালে ডায়ালাইসিস করাতে গিয়ে মারা গেলো বৃদ্ধ

স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ডায়ালাইসিস করাতে এসে কামাল মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কামাল মিয়া রাজধানীর খিলগাঁওয়ের আদর্শবাগ আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘ প্রায় দেড় বছর ধরে আদ্-দ্বীন হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিস সেবা গ্রহণ করছিলেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার কামাল মিয়ার ডায়ালাইসিসের পূর্বনির্ধারিত সময় বা শিডিউল ছিল। কিন্তু হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকায় স্বজনরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তখন হাসপাতাল থেকে বিকল্প হিসেবে সরকার নির্ধারিত অন্য ছয়টি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে অন্য কোথাও নেওয়ার আগেই রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহতের স্ত্রী বলেন, আমার স্বামী নিয়মিত ডায়ালাইসিস পাচ্ছিলেন। আজ সেবা চালু থাকলে তাকে এভাবে মরতে হতো না। (হাসপাতালে) ছয়টি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট সংকটে আমার স্বামীও চলে গেলেন। ওই ছয় শিশুর ঘটনার জেরে আমার আরও দুটি সন্তান আজ এতিম হলো।

বিকল্প হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ পাননি উল্লেখ করে তিনি আরও বলেন, কর্তৃপক্ষ আমাদের ছয়টি হাসপাতালের তালিকা দিয়েছিল ঠিকই, কিন্তু সেখানে নিয়ে যাওয়ার মতো সময়টুকু আমরা পাইনি। তার আগেই সব শেষ হয়ে গেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪